স্ত্রীলোক ও শক্তি
স্ত্রীলোকেরা গ্রামীণ শক্তির প্রয়োজনের ধারার একটি অবিচ্ছেদ্য অঙ্গ,
যেহেতু তারা অত্যাবশ্যকীয় সুবিধা, যেমন গৃহের প্রয়োজনীয় নিরাপদ ও পর্যাপ্ত
জল, পশুর জাব, কৃষিকাজ ইত্যদির সরবরাহে যুক্ত থাকে৷ স্ত্রীলোক ও শক্তির
মধ্যে একটি জোরালো সম্পর্ক রয়েছে, যেহেতু তারাই এর সংগ্রহ ও ব্যবহারের
জন্য বেশি কাজ করে৷
শক্তির একেবারে গোড়ার প্রয়োজন মেটাতেও খাটুনি জড়িত থাকে, কারণ জ্বালানি
কাঠ সংগ্রহ করতে স্ত্রীলোক ও শিশুদের প্রচুর পরিশ্রম করতে হয়৷ যেখানে
জ্বালানি কাঠের জোগান সীমিত, সেখানে পরিবারের খাদ্যাভ্যাসের বদল ঘটে, যার
ফলে পুষ্টির প্রয়োজনে প্রভাব পড়ে৷ স্ত্রীলোকেরা বাড়ির কাজকর্মে দিনের
প্রায় ছ ঘণ্টা সময় কাটায় এবং ছোট শিশুরাও তাদের সঙ্গেই থাকে৷ প্রথাগত
উনুনে জৈববস্তুপুঞ্জের অকার্যকর ব্যবহার এবং তার সঙ্গে অপ্রতুল হাওয়া
চলাচলের ফলে স্বাস্থ্যের প্রবল বিপদসম্ভাবনা সৃষ্টি হয়, যা প্রধানতঃ
স্ত্রীলোক ও কন্যা শিশুদেরই প্রভাবিত করে৷
কোনো উপায় আছে কি........
সম্ভাব্য সমাধান হল কার্যকরভাবে শক্তি ব্যবহারে সক্ষম উনুন ও পরিষ্কার
জ্বালানি যেমন সৌরশক্তি এবং জৈবগ্যাস ব্যবহার যা আজকাল বৃদ্ধি
পাচ্ছে৷
নীতি
দ্বারা সমর্থন


.jpg)
