Document Actions


জাতীয় জৈবগ্যাস ও সার পরিচালনা প্রকল্প(এনবিএমএমপি)

এই প্রকল্পটি 1981-82 সালে জৈবগ্যাস বিকাশের উপর জাতীয় প্রকল্প হিসাবে শুরু হয়েছিল৷

লক্ষ্য
  • পারিবারিক জৈবগ্যাস প্ল্যাণ্টের মাধ্যমে গ্রামীণ পরিবারে রান্নার জ্বালানি ও জৈব সার সরবরাহ
  • গ্রামের স্ত্রীলোকদের খাটুনি কমানো, বনাঞ্চলের উপর থেকে চাপ কমানো ও সামাজিক লাভ জোরদার করা
  • স্যানিটারি পায়খানার সঙ্গে জৈবগ্যাস প্ল্যাণ্ট যুক্ত করে গ্রামের স্বাস্থ্যবিধানের উন্নয়ন


উপাদান
  • দেশীয় ভাবে প্রস্তুত জৈবগ্যাস প্ল্যাণ্টের প্রসারে জোর দেওয়া হচ্ছে৷
  • কাজে পরিণত করার জন্য রাজ্যগুলি সংযোগকারী বিভাগ ও সংযোগকারী সংস্থা নির্দিষ্ট করেছে৷ এ ছাড়াও, খাদি ও গ্রামোদ্যোগ আয়োগ, মুম্বই, জাতীয় দুগ্ধ বিকাশ পর্ষদ্, আনন্দ, গুজরাট, এবং জাতীয় ও আঞ্চলিক স্তরের সংগঠনগুলি কার্যকর করার কাজে জড়িত আছে৷
  • প্রকল্পটি বিভিন্ন রকমের আর্থিক অনুদানের ব্যবস্থা করে যার মধ্যে আছে ব্যবহারকারীদের জন্য কেন্দ্রীয় ভর্তুকি, উদ্যোগপতিদের জন্য টার্ন-কী কাজের দাম, রাজ্য সংযোগকারী বিভাগ/সংস্থার জন্য পরিষেবা মূল্য এবং প্রশিক্ষণ ও প্রচারের জন্য সহায়তা৷
  • বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রকল্পের সমর্থন দেওয়া হয়৷ নটি প্রধান রাজ্যে জৈবগ্যাস বিকাশ ও প্রশিক্ষণ কেন্দ্র রাজ্য সংযোগকারী বিভাগ ও সংযোগকারী সংস্থাগুলিকে অতিরিক্ত প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা জোগায়৷

বাণিজ্যিক ও সমবায় ব্যাঙ্কগুলি কৃষি অগ্রাধিকার অঞ্চলে জৈবগ্যাস প্ল্যাণ্ট  বসানোর জন্য ঋণ দেয়৷ জাতীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক (নাবার্ড) ব্যাঙ্কগুলিকে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুবিধা সরবরাহ করে৷   



পারিবারিক ধরনের বায়োগ্যাস সার কারখানার অনুমোদিত নমুনা

১. বায়োগ্যাস কারখানার পূর্বে নির্মানকৃত নমুনা

  • পূর্বে নির্মানকৃত ঢালাই সিমেন্ট কংক্রিট (আরসিসি) এর স্থির গম্বুজ মডেল
  • পারিবারিক নমুনা বায়োগ্যাস কারখানার পূর্বে নির্মানকৃত আরসিসি যুক্ত কেভিআইসি মডেল
  • পূর্বে নির্মানকৃত উচ্চ ঘনত্ব যুক্ত পলিথিলিন যুক্ত (এইচডিপিই) বায়োগ্যাস কারখানার দীনবন্ধু মডেল
  • প্রাক উৎপাদনশীল জৈবপ্রযূক্তি নির্ভর ফাইবার গ্লাস ঢালাই প্ল্যাস্টিক (এফআরপি) বায়োগ্যাস কারখানা
  • পূর্বে নির্মানকৃত এইচডিপিই বস্তু নির্ভর কেভিআইসি ভাসমান গম্বুজের ন্যায় বায়োগ্যাস কারখানার নমুনা
  • কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের প্রস্তুত শক্তি-সুরভি এফআরপি নির্ভর ভাসমান গম্বুজযুক্ত কেভিআইসি নকশার বহনযোগ্য জৈবগ্যাস মডেল প্ল্যান্ট
  • সিনটেক্সের প্লাস্টিক নির্মিত ভাসমান গম্বুজযুক্ত কেভিআইসি ধরণের জৈবগ্যাস প্ল্যান্ট, নির্মাতা- সিনটেক্স ইনডাস্ট্রিজ লি., কালোল (গুজরাত)

২. ভাসমান গম্বুজের ন্যায় বায়োগ্যাস কারখানা

  • ধাতুর গম্বুজের ন্যায় কেভিআইসি-র ভাসমান বায়ো গ্যাস কারখানা
  • ফেরো সিমেন্ট যুক্ত কেভিআইসি কারখানা এবং এফআরপি গ্যাস ধারক
  • প্রগতি মডেল বায়ো গ্যাস কারখানা

৩. ব্যাগ ধরনের বায়ো গ্যাস কারখানা (নমনীয় মডেল)

স্থায়ী গম্বুজ ধরনের বায়ো গ্যাস কারখানা

  • ইঁট দিয়ে তৈরী দীনবন্ধু মডেল
  • ইন-সিটু প্রযুক্তিতে দীনবন্ধু ফেরোসিমেন্ট মডেল
  • পূর্বে নির্মানকৃত এইচ.ডি.পি.ই. উপাদান যুক্ত দীনবন্ধু বায়ো গ্যাস পরিবার উপযোগী বায়ো গ্যাস কারখানা
  • সলিড স্টেট দীনবন্ধু নকশার স্থির গম্বুজ জৈবগ্যাস প্ল্যান্ট, নির্মাতা- আইসিএআর।


প্রসারের জন্য অনুমোদিত জৈবগ্যাস প্ল্যাণ্টের মডেল

  মডেল

 

অনুমোদিত ক্ষমতা(দৈনিক ঘন মিটার গ্যাস উত্পাদন)

ভাসমান ড্রাম টাইপ জৈবগ্যাস প্ল্যান্ট-কেভিআইসি মডেল

1 থেকে10

ফেরো সিমেন্ট ডাইজেস্টার এবং/অথবা ফাইবার গ্লাস রিইনফোর্সড প্ল্যাস্টিক(এফআরপি) গ্যাস হোল্ডার সহ কেভিআইসি মডেল

1 থেকে10

দীনবন্ধু মডেল

1 থেকে 6

ফেরো সিমেন্ট সহ দীনবন্ধু ইন-সিটু মডেল

1 থেকে 6

 প্রগতি মডেল

1 থেকে 6

রাবারাইজ়ড নাইলন ফ্যাব্রিকের তৈরি ব্যাগ ডাইজেস্টার- ফ্লেক্সি মডেল

1 থেকে 6



গ্রামীণ শক্তি কার্যক্রম প্রয়োগের জন্য সংযোগকারী বিভাগ ও সংযোগকারী সংস্থা

এনবিএমএমপি দ্বারা প্রদত্ত আর্থিক অনুদান

বিভাগ

প্ল্যান্ট প্রতি কেন্দ্রীয় ভর্তুকি

 উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যসমূহ ও সিকিম(আসামের সমতলভূমি  বাদে)

 টা.14,700/-

আসামের সমতলভূমি 

টা.9,000/- (2-4 কিউ. মি. ফিক্সড ডোম টাইপের ক্ষেত্রে টা.10,000/- য় সীমিত)

জম্মু ও কাশ্মীর,হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল( তরাই এলাকা বাদে), তামিলনাডুর নীলগিরি; সদর কার্সিয়ং ও কালিম্পং, দার্জিলিং দেলার মহকুমা গুলি(পশ্চিম বঙ্গ), সুন্দরবন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ  

টা.4,000/-
(2-4 কিউ. মি. ফিক্সড ডোম টাইপের ক্ষেত্রে টা.10,000/- য় সীমিত)

অন্যান্য যাবতীয়

টা.4,000/-
(2-4 কিউ. মি. ফিক্সড ডোম টাইপের ক্ষেত্রে টা.8,000/- য় সীমিত )

স্যানিটারি পায়খানার সঙ্গে যুক্ত জৈবগ্যাস প্ল্যাণ্ট : স্যানিটারি পায়খানার সঙ্গে প্ল্যাণ্ট যুক্ত করলে প্ল্যাণ্ট পিছু 1000 টাকা অতিরিক্ত কেন্দ্রীয় ভর্তুকি দেওয়া হয়৷  
(iii)   তিন বছরের নিঃশুল্ক ওয়ারেণ্টি সহ টার্ন-কী কাজের দাম: 1500 টাকা 
(iv) পুরোনো অকেজো প্ল্যাণ্ট মেরামতের জন্য আর্থিক সাহায্য:  অন্ততঃ পাঁচ বছরের পুরনো, এবং গঠনগত মেরামতির প্রয়োজনে বর্তমানে অব্যবহৃত পারিবারিক জৈবগ্যাস প্ল্যাণ্টের মেরামত ও পুনরুজ্জীবনের জন্য,   কেন্দ্রীয় ভর্তুকির হারের 50 শতাংশে সীমিত আর্থিক সাহায্য, বিভিন্ন উপকারপ্রাপক ও অঞ্চলের ক্ষেত্রে যে ভাবে প্রযোজ্য, সেই অনুযায়ী দেওয়া হয়ে থাকে৷  




Powered by Plone CMS, the Open Source Content Management System

এই সাইটটি নিম্নলিখিত স্ট্যান্ডার্ডগুলি কে কনর্ফাম করে