শিশুদের অধিকার
এটা ঘটনা যে ভারতবর্ষে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) শিশুরমধ্যে একটা বিরাট অংশ এমন আর্থিক এবং সামাজিক পরিবেশে বাস করে যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা হতে পারে। এই সময়ে দরকার যে আমরা সবাই মিলে ভারতবর্ষের এইসব শিশুদের প্রয়োজন মেটাতে সক্রিয় হই যা আমাদের আগামীদিনে এক আলোকপ্রাপ্ত ও শক্তিশালী ভারতবর্ষ দেখতে সাহায্য করবে।
স্বাধীনতা-উত্তর ভারতবর্ষ শিশুদের জন্য সরকারের অঙ্গীকারের সুনির্দিষ্ট প্রকাশ দেখেছে সাংবিধানিক ব্যবস্থা, নীতি, কর্মসূচি ও আইনপ্রনয়ণের মাধ্যমে। এই শতকের শেষ দশকে নাটকীয়রকম কারিগরি বিকাশ, বিশেষতঃ স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও আনুসংগিক বিষয়সমুহে, শিশুদের উন্নতি ক'ল্পে সুযোগের নতুন দিগন্ত খুলে দিয়েছে।
সরকার, বেসরকারি সংগঠন(এনজিও সমূহ) এবং অন্যেরা সকলে মিলে একাজে এগিয়ে এসেছে, মূখ্যতঃ ভারতবর্ষের শিশুদের সম্পর্কিত বিশেষ সমস্যাকেন্দ্রীক ভাবে। তার মধ্যে পড়ে শিশু ও কার্য্ সম্বন্ধীয় বিষয়, শিশুশ্রমিক সমস্যা, মেয়েশিশুদের সাথে বৈষম্যমূলক আচরণ দুরীকরন সমস্যা, পথশিশুদের উন্নতিকরন, অসমর্থ শিশুদের বিশেষ প্রয়োজন চিহ্নিতকরণ, এবং মৌলিক অধিকার হিসাবে প্রতিটি শিশুর শিক্ষার ব্যবস্থা করা।
মৌলিক মানব অধিকার হিসাবে শিক্ষা
শিশুর অধিকার এর সম্পর্কে সন্মেলন(সিআরসি)
ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস
শিশু : যত্নের সঙ্গে দেখাশুনা করুন
খম্মাম ও দান্তেওয়াড়ায় শিশু অধিকারের উন্নতি
আমাদের কলঙ্কিত অপবাদ দিও না, বলছে এইচআইভি সংক্রামিত ও প্রভাবিত শিশুরা



