|
|
ভারতবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি
-
|
জওহর নবোদয়ের ষষ্ঠ শ্রেণীতে নির্বাচন পরীক্ষা
ভর্তির জন্য পদ্ধতি
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত জাতীয় স্তরে
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিশুরা জওহর নবোদয় বিদ্যালয়গুলিতে ষষ্ঠ
শ্রেণী স্তরে ভর্তি হয়। আঞ্চলিক স্তরে পরীক্ষা এবং পূর্ববর্তী যোগ্য
নম্বরের ভিত্তিতেও শিশুদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেনীর খালি আসনগুলিতে
ভর্তি করা হয়। নবোদয় বিদ্যালয়গুলিতে শিক্ষা বিনা মূল্যে দেওয়া হয়। মোট
আসনের ৭৫% গ্রামীণ শিশুদের জন্য সংরক্ষিত থাকে এবং কমপক্ষে ৩৩% আসন
মেয়েদের জন্য সংরক্ষিত থাকে। তফসিলি জাতি / উপজাতির জন্য যথাক্রমে ১৫% এবং
৭.৫% সংরক্ষণ থাকে। এই প্রকল্প দেশের প্রত্যেক জেলাতে
একটি করে জওহর নবোদয় বিদ্য।লয় প্রতিষ্ঠার কল্পনা করে।
পত্র, নির্বাচন প্রক্রিয়া এবং আরো সবিস্তারে জানার জন্য
অনুগ্রহ করে ওয়েব সাইট দেখুনঃ http://www.navodaya.nic.in/welcome%20sbs.htm
|
|
-
|
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি, শিক্ষাবর্ষ ২০০৭ –০৮ সাল থেকে
বিদ্যালয়গুলিতে ভর্তির জন্য নিম্নলিখিত নির্দেশাবলী দেওয়া হয়েছে।
ভর্তির জন্য পদ্ধতি
ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে আঞ্চলিক অফিস, গুচ্ছবদ্ধ কিছু বিদ্যালয়ে
ভর্তির জন্য, নথিভুক্তিকরণের নির্ঘন্ট জানিয়ে আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞাপন
দিয়ে শিশুদের নথিভুক্তিকরণের জন্য আমন্ত্রণ জানাবে। বিজ্ঞাপনটিতে জানানো
থাকবে যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের
কর্মচারীদের জন্য সীমাবদ্ধ নয়, সবার জন্য। শুধু কিছু অগ্রাধিকারের ভিত্তি
নির্ধারণ করা আছে যার হিসাবে বিভিন্ন বর্গের শিশুরা ভর্তিতে অগ্রাধিকার
পাবে। তপসিলি জাতি/উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ বিষয়েও
জানানো থাকবে।
আবেদন পত্র, প্নির্বাচন প্রক্রিয়া এবং আরও বিশদের জন্য দয়া করে ওয়েব সাইট
দেখুন
http://kvsangathan.nic.in/guidelines1.aspx
|
|
-
|
কেন্দ্রীয় অ্যাকাডেমি ছাত্রদের মধ্যে শিক্ষার উত্কর্ষের প্রতি
উত্সাহদান করে এবং এভাবে দেশের সবচাইতে ভাল বিদ্যালয়ের সমগোত্রীয় হয়ে ওঠে।
হাতেকলমে কাজ এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধানের ব্যবস্থা ক’রে এই বিদ্যালয়
জ্ঞানের তৃষ্ণা মেটাবার চেষ্টা করে।
আরও বিশদের জন্য এই ওয়েবসাইটে
যান:
http://www.centralacademyschools.org/htm/admission.htm
|
|
|
|