মানুষকে আরো ভালোভাবে পরিষেবা জোগাতে সহায়তা
আমি গত চার বছর ধরে সেকিপাট্টি গ্রামে একজন তাগাভালাগম.......................
আমি গত চার বছর ধরে সেকিপাট্টি গ্রামে একজন তাগাভালাগম(গ্রামীণ তথ্য
কেন্দ্র) পরিচালক হিসাবে কাজ করছি ৷ আমি দশম শ্রেণী সমাপ্ত করেছি৷ আমার
গ্রামের মানুষের জন্য কাজ করার আমার প্রবল বাসনা আর তাই আমি এই ক্ষেত্রে
কাজ করি৷ আমার স্বজাতীয় লোকজনের মনে বিভিন্ন বিষয়ে চেতনা জাগাতে আমি
আগ্রহী৷ কিন্তু কী করে তা করব, যদি আমার কাছে তামিলে সহায়ক তথ্যই না থাকে৷
দান ফাউণ্ডেশন ও InDG টীম আমাদের www.indg.in পোর্টাল সম্বন্ধে প্রশিক্ষণ
দেয়৷ তামিলে তথ্যগুলি দেখতে পেয়ে আমি রোমাঞ্চিত হয়ে উঠি৷ প্রশিক্ষণ শেষ
হবার পরে আমি লোকেদের আমার কেন্দ্রে নিয়ে এসে তাদের ওয়েব সাইটটি দেখাতাম৷
মহিলা ও কৃষকদের জানা উচিত এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আমি
বুঝিয়ে বলতাম৷
তথ্য ব্যবহার করা ছাড়া, আমি এও শিখেছিলাম যে আমরাও InDG পোর্টালে তথ্য দিতে পারি৷ আমি বিভিন্ন বিষয়ে স্থানীয় তথ্য সংগ্রহ করতে শুরু করি ও সেগুলি পোর্টালে আপলোড করতে আরম্ভ করি৷ আমার দেওয়া তথ্যগুলি পোর্টালে দেখতে পাওয়ায়, আমার আরো তথ্য দেওয়ার উত্সাহ হয়েছে৷
এই বছর নারী দিবস সমারোহে, আমার কাজের জন্য আমি প্রশংসিত হয়েছি৷ এ জন্য
আমার যে কী ভালো লাগছে৷
শ্রীমতী তিলকবতী, সেকিপাট্টি গ্রাম, মেলুর জেলা, তামিলনাডু










