বড় সমস্যার সরল সমাধান
আমার একজন ঠাকুমা আছেন যিনি ডায়াবিটিসের রোগী৷ তাঁর ....................
আমার একজন ঠাকুমা আছেন যিনি ডায়াবিটিসের রোগী৷ তাঁর রক্তে শর্করার মাত্রা প্রচুর বেড়ে যাওয়াতে আমরা একজন চিকিত্সকের সঙ্গে কথা বলি৷ উনি চিকিত্সকের কথামতোই ওষুধ খেতে থাকেন৷ দুর্ভাগ্যক্রমে, ওঁর অ্যালার্জি দেখা দেয়৷ আমরা সবাই ওঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলাম৷
কম্পিউটার শেখার জন্য আমি অশ্বিনী কেন্দ্রে (গ্রামীণ তথ্য কেন্দ্র)যাই৷ এক দিন, অশ্বিনী কেন্দ্রের পরিচালক আমি সহ এক দল মহিলাকে InDG পোর্টালটি দেখান৷ আমি স্বাস্থ্য পৃষ্ঠাটি দেখি ও জানতে পারি যে মেথিদানা শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে৷ সঙ্গে সঙ্গে আমি ঠাকুমাকে রোজ খাবারের সঙ্গে মেথিগুঁড়ো মিশিয়ে খেতে পরামর্শ দিই৷ আমরা দেখি যে ওটা কাজ করছে৷ পরের বার চেক আপ করানোর সময় দেখা গেল যে ওঁর শর্করা নিয়ন্ত্রণেই ছিল৷
তেলুগুতে এত ভালো তথ্য সরবরাহের জন্য InDG ওয়েব পোর্টালকে ধন্যবাদ৷ আমার বিশ্বাস InDG আমাদের আরো এইরকম কার্যকর তথ্য জোগাবে৷










