গোপন তথ্যের প্রয়োজন মেটানো
একজন কিশোরী কন্যার মা হিসাবে, আমি সবসময় আমার .....................
একজন কিশোরী কন্যার মা হিসাবে, আমি সবসময় আমার মেয়েকে কী ভাবে তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে তা শেখাতে চাইতাম৷ গ্রামে থাকলে এইসব তথ্যের প্রয়োজনের কথা অন্যদের কাছে বলা অসুবিধাজনক৷
একদিন অশ্বিনী কেন্দ্র (গ্রামীণ তথ্য কেন্দ্র) পরিচালকের কাছ থেকে আমি জানতে পারি যে InDG ওয়েব পোর্টালে বয়ঃসন্ধি স্বাস্থ্য বিষয়ে তেলুগুতে স্বতন্ত্র প্রতিবেদন রয়েছে৷ InDG পোর্টালটি আমার সুপরিকল্পিত এবং নারী ও কিশোরীদের জন্য অত্যন্ত তথ্যসমৃদ্ধ মনে হয়েছে৷
গ্রামে আমরা জানি না কী ভাবে একজন কিশোরী তার নিজের যত্ন নেবে৷ ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি আমরা খুবই কম গুরুত্ব দিই৷ পোর্টালটি ভালোভাবে দেখার পর আমি বুঝেছি কীভাবে সামান্য স্বাস্থ্যবিধি পালন করলে ভয়ঙ্কর অসুখবিসুখ ঠেকানো যায়৷ আমাদের মতো গ্রাম্য লোকেদের জন্য এই ওয়েবসাইটটি খুবই উপযোগী ৷
আমি চাই এই পোর্টালটি আমাদের সামনে আরো এমন কার্যকর তথ্য এনে
দিক৷
শ্রীমতী জয়া,রামেশ্বরম গ্রাম, পূর্ব গোদাবরী জেলা, অন্ধ্র
প্রদেশ










