একজন মায়ের তথ্যের প্রয়োজন মেটানো
1 ½ বছরের একটি কন্যার মা হিসাবে, আমার শিশুকন্যার বাড় ...................
1 ½ বছরের একটি কন্যার মা হিসাবে, আমার শিশুকন্যার বাড় স্বাভাবিক কী না তা জানতে আমি সবসময়েই উত্সুক ছিলাম৷ আমার ধারণা ছিল যে কেবল স্বাস্থ্য কর্মীরাই আমাকে এ বিষয়ে জানাতে পারবেন৷ গ্রামে বাস করলে যখনই পরামর্শ দরকার হবে তখনই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করতে পারা খুব একটা সহজ কাজ নয়৷
কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলো জানার জন্য আমি নিয়মিত অশ্বিনী কেন্দ্রে(গ্রামীণ তথ্য কেন্দ্র) যাই৷ এইরকম একবার যখন আমি ওখানে গিয়েছিলাম, তখন অশ্বিনী কেন্দ্রের পরিচালক আমাকে www.indg.in পোর্টালের কথা বলেন৷ পোর্টালটি দেখে আমার খুব আনন্দ হয়৷ এর আগে কখনো আমি তেলুগু ভাষায় এমন কার্যকর কোনো সাইট দেখি নি৷ তথনই আমি অশ্বিনী কেন্দ্র পরিচালককে জিজ্ঞাসা করি যে www.indg.in আমার শিশু বৃদ্ধির উপর নজর রাখা সংক্রান্ত তথ্যের প্রয়োজন মেটাতে পারবে কী না৷ পরিচালক আমাকে www.indg.in-এর শিশু স্বাস্থ্য পৃষ্ঠাটিতে নিয়ে যান৷ ওখানে আমি একটি সহজে ব্যবহার করা যায় এমন নজরদারি ব্যবস্থা পেয়ে যাই, যার সাহায্যে সহজ ধ্রুবক মাপ ব্যবহার করে আমি নিজেই আমার সন্তানের স্বাস্থ্য স্থিতির প্রতি নজর রাখতে পারব৷
আমার সন্তানের বাড়ের উপর নজর রাখতে শেখা ছাড়াও, আমর কন্যাকে যে সব
পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন সে বিষয়েও আমি
জানতে পেরেছি৷ www.indg.in আমাকে
একজন বুদ্ধিমতী মা হয়ে উঠতে সাহায্য করেছে, যে তার সন্তানের স্বাস্থ্যের
প্রতি যত্নশীল৷
শ্রীমতী সুভাষিণী, পোন্নামান্ডা গ্রাম, পূর্ব
গোদাবরী জেলা, অন্ধ্র প্রদেশ










