আরো ভালোভাবে তথ্য বিনিময়ের ক্ষমতা নির্মাণ

আমি পোন্নামাণ্ডা গ্রামে একজন অশ্বিনী কেন্দ্র পরিচালক ..........................

আমি পোন্নামাণ্ডা গ্রামে একজন অশ্বিনী কেন্দ্র পরিচালক হিসাবে কাজ করি৷ অনেক লোককে অনেক রকমের ওয়েবসাইট তৈরি করতে দেখেছি আমি৷ আমার গ্রামের মানুষ যেহেতু শুধু তেলুগু ভাষাই বোঝেন, আমি চাইছিলাম তেলুগু ভাষায় একটি ওয়েবসাইট তৈরি করতে৷ কিন্তু আমি কম্পিউটারে তেলুগুর ব্যবহার জানতাম না৷

 InDG উদ্যমের অংশ হিসাবে, অশ্বিনী কেন্দ্র পরিচালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন হয়৷ ওই সময় "কী ভাবে কম্পিউটারে তেলুগু কার্যকর করা যায় ও কী ভাবে তেলুগুতে টাইপ করা যায়" সেই বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ তখনই আমি তেলুগুতে টাইপ করতে শিখি৷

এই নব অর্জিত দক্ষতার সাহায্যে, আমি আমার গ্রাম নিয়ে তেলুগুতে একটি ব্লগস্পট বানানোর চেষ্টা করি৷ প্রথম দিকে তেলুগুতে সেটি তৈরি করতে পারব কী না তা নিয়ে আমার খুব সন্দেহ ছিল৷ কিন্তু একবার কাজটা শুরু করার পর আমি উত্সাহ পেয়ে যাই৷ আমার গ্রাম সম্বন্ধে আমি তেলুগুতে অনেক বিষয় দিয়েছি৷ ওখানে আমি  InDG পোর্টালের একটা লিংকও দিয়েছি৷ আরো জানতে http://ponnamandagram.blogspot.com/ দেখুন৷


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: