বয়ঃসন্ধি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) বয়ঃসন্ধিকে বয়স(১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত)ও জীবনের সেই সময়ের কিছু বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন৷ এই বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে :

১. দ্রুত শারীরিক বৃদ্ধি ও বিকাশ
২. শারীরিক, সামাজিক ও মানসিক পরিপক্কতা, কিন্তু সবগুলি একই সময়ে নয়
৩. যৌন পরিপক্কতা ও যৌন কার্যকলাপ এর পরীক্ষা নিরীক্ষা
৫. পূর্ণবয়স্ক-সুলভ মানসিকতার বিকাশ-পদ্ধতিসমূহ ও পূর্ণবয়স্ক-সুলভ ব্যক্তিত্ব
৬. সামগ্রিক সামাজিক-আর্থিক নির্ভরতা থেকে আপেক্ষিক স্ব-নির্ভরতায় রূপান্তর

বিশাল রূপান্তরের মুখোমুখি

বয়ঃসন্ধি সাধারণত শুরু হয় ১০ থেকে ১৬ বছর বয়সের মধ্যে৷ এটি শৈশব থেকে পূর্ণবয়স্কতায় রূপান্তরের এক ক্রম-পদ্ধতি৷ প্রতিটি মানুষের ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই বদল শুরু হয়৷ এগুলির মধ্যে কয়েকটি হল শারীরিক, মানসিক ব্যবহার ও জীবনযাত্রার পদ্ধতির পরিবর্তন৷ এই ক্রমবিকাশ চলার সময়কালীন বদলগুলি হল :

১. হাতের পাতা, পায়ের পাতা, হাত, পা, পশ্চাদ্দেশ ও বুক বড় হবে৷ শরীর থেকে কিছু হরমোন নিঃসৃত হবে, যারা রাসায়নিক দূতের মত শরীরকে বলে দেবে, কিভাবে বাড়তে ও বদলাতে হবে৷
২. শরীরের গুপ্ত স্থানগুলি বড় হবে ও তরল নিঃসরণ শুরু হবে৷
৩. ত্বক আরও বেশী তৈলাক্ত হয়ে উঠতে পারে৷
৪. বাহুসন্ধি, পায়ে ও হাতে লোম দেখা দেবে৷



শরীরের সাধারণ যত্ন

ভাল করে শরীরের যত্ন নেবার জন্য কিছু সহজ ও সাধারণ অভ্যাস অবশ্য-প্রয়োজন

১. বয়ঃসন্ধির সময় ঘাম বেশী হয়৷ স্নান করলে শরীর তাজা ও সুগন্ধি থাকে৷
২. দাঁতের ক্ষয় ও দুর্গন্ধ এড়াবার জন্য দিনের মধ্যে অন্তত দুবার দাঁত মাজতে হবে৷
৩. যেহেতু তৈল-গ্রন্থিগুলি বেশি সেবাম্(একটি তৈলাক্ত জিনিস)নিঃসরণ করে, সেহেতু ব্রণ হতে পারে৷ বয়ঃসন্ধিতে ব্রণ হওয়া স্বাভাবিক, এদের একসঙ্গে নির্মূল করার কোনো উপায় নেই৷ ত্বক পরিষ্কার রাখাই সবচেয়ে ভাল উপায়৷
৪. এই সময় পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরী৷ বেশি মিষ্টি বা ভাজা খাবার না খাওয়াই ভাল৷
৫. সবসময় সদর্থক, আত্মবিশ্বাসী চিন্তা করতে হবে, কেননা, সুস্বাস্থ্যের জন্য সুস্থ মনও প্রয়োজন ৷



মা-বাবার সঙ্গে সুসম্পর্ক :

১. পরিবার সম্পর্কে গর্ববোধ করা৷
২. মা-বাবার মূল্যবোধকে বোঝা৷
৩. মা-বাবাই সন্তানের ভাল সবচেয়ে বেশী চান, এটা মনে রাখা৷
৪. মা-বাবার কাছে সততার সঙ্গে খোলা মনে কথা বলা৷
৫. মা-বাবার দেখাশুনা করা ও তাঁদের শ্রদ্ধা করা৷






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: