অনুর্বরতা

প্রশ্ন ১. অনুর্বরতা কি?

উত্তর-- অনুর্বরতা হচ্ছে জননীয় পদ্ধতির একটি অসুখ, যাতে শরীরের এক প্রধান কাজ, বাচ্চা ধারণ করা সম্ভব হয় না৷ গর্ভধারণ হল একটি জটিল পদ্ধতি, যা বহু কারণের ওপর নির্ভরশীল: পুরুষের সুস্থ শুক্রাণু ও মহিলার সুস্থ ডিম্বাণু উত্পাদন; অবাধ ডিম্বনালী, যার সাহায্যে শুক্রাণু ডিন্বাণুর কাছে পৌঁছতে পারে; মিলনের সময় শুক্রাণুর ডিম্বাণুকে প্রজননক্ষম করার ক্ষমতা, নিষিক্ত ডিন্বাণুটির(ভ্রূণবীজ)গর্ভাশয়ে স্থাপিত হওয়ার ক্ষমতা ও সেটির ভ্রূণে পরিণতির পূর্ণ ক্ষমতা৷



প্রশ্ন ২. অনুর্বরতার কারণ কি?

উত্তর-- পুরুষদের মধ্যে অনুর্বরতার সবচেয়ে সাধারণ কারণ হল খুব কম অথবা একেবারেই শুক্রাণু উত্পাদিত না হওয়া৷ কখনো কখনো, শুক্রাণুর গঠন বিকৃতি বা ডিম্বাণুর কাছে পোঁছনোর আগেই মৃত্যু৷ মহিলাদের মধ্যে অনুর্বরতার সবচেয়ে সাধারণ কারণ হল ডিম্বক্ষরণের সমস্যা৷ অন্যান্য কারণগুলির মধ্যে আছে বাধাপ্রাপ্ত ডিম্বনালী, জন্মগত ত্রুটির কারণে গর্ভাশয়ের গঠন ঠিক না থাকা ও গর্ভাশয়ে মাংসপিন্ড থাকার জন্য বারে বারে গর্ভপাত হওয়া৷



প্রশ্ন ৩. বহির্দেহ নিষিক্তকরণ(ইন ভিট্রো ফার্টিলাইজেশন)কি?

উত্তর-- আইভিএফ পদ্ধতিতে অস্ত্রোপচারের সাহায্যে গর্ভাশয় থেকে ডিম্বাণু বার করে শরীরের বাইরে একটি বিশেষ পাত্রে(পেট্রি ডিশ)শুক্রাণুর সঙ্গে মেশানো হয়৷ ৪০ ঘন্টা পরে পরীক্ষা করে দেখা হয় যে ডিম্বাণুগুলি শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়েছে কিনা ও কোষে বিভক্ত হচ্ছে কিনা৷ তারপর এই ডিম্বাণু(ভ্রূণবীজ)ডিম্বনালীর সাহায্য ছাড়াই গর্ভাশয়ে স্থাপন করা হয়৷






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: