|
কেন ম্যালেরিয়া সম্বন্ধে তথ্য ভাগ করে নেওয়া ও সেই অনুসারে কাজ
করা জরুরি৷
ম্যালেরিয়া মশার কামড়ের মাধ্যমে ছড়ানো একটি কঠিন রোগ৷ প্রতি বছর সারা
পৃথিবীতে 30 থেকে 50 কোটি ম্যালেরিয়ার আক্রমণ ও প্রায় 10 লক্ষ শিশুমৃত্যু
ঘটে ৷ ম্যালেরিয়াবহুল এলাকায় তা ছোটো বাচ্চাদের বৃদ্ধির অভাব ও মৃত্যুর
প্রধান কারণ হতে পারে৷
ম্যালেরিয়া গর্ভবতী নারীদের জন্য বিশেষ করে বিপজ্জনক৷ এর ফলে তীব্র
রক্তশূন্যতা, গর্ভপাত, মৃত সন্তানপ্রসব, জন্মের সময় শিশুর কম ওজন ও
প্রসূতিমৃত্যু ঘটে৷
ম্যালেরিয়ার প্রতিরোধ ও শীঘ্র চিকিত্সার দ্বারা অনেক জীবন বাঁচানো
সম্ভব৷
-
|
ম্যালেরিয়া সম্বন্ধে প্রত্যেক পরিবার ও সম্প্রদায়ের যা জানার অধিকার
আছে৷
- মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায়৷ মশার কামড় আটকানোর সব থেকে
ভালো উপায় হল আনুমোদিত কীটনাশকে ডোবানো মশারির নিচে ঘুমনো৷
- যে কোনো ম্যালেরিয়াবহুল এলাকাতেই শিশুদের বিপদসম্ভাবনা থাকে৷ জ্বরে
আক্রান্ত শিশুকে সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরীক্ষা
করাতে হবে ও যত শীঘ্র সম্ভব ম্যালেরিয়ার চিকিত্সা করতে হবে৷
- গর্ভবতী নারীদের জন্য ম্যালেরিয়া অত্যন্ত বিপজ্জনক৷ যে কোনো
ম্যালেরিয়াবহুল এলাকাতেই, গর্ভবতী নারীরা ম্যালেরিয়া আটকানোর জন্য
স্বাস্থ্যকর্মী অনুমোদিত ম্যালেরিয়ারোধক বড়ি খাবেন৷
- ম্যালেরিয়া আক্রান্ত বা তা থেকে সেরে উঠতে থাকা শিশুর প্রচুর তরল ও
খাবারের প্রয়োজন৷
- মশার বংশবৃদ্ধি আটকাতে পদক্ষেপ গ্রহণ করে পরিবার ও সম্প্রদায়গুলি
ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে৷
|
|
সহায়ক খবর :1
2
3
4
5
|