ডায়রিয়া

 
জন্মের ঠিক সময়
নিরাপদ মাতৃত্ব
শিশুর উন্নয়ন
বুকের দুধ খাওয়ানো
পুষ্টি এবং বেড়ে ওঠা
সংক্রনণ মুক্তকরণ
উদরাময়(ঘন ঘন পায়খানা)
শর্দি-কাশি, ঠান্ডালাগা বা অন্য গুরুতর রোগ
স্বাস্থ্য
ম্যালেরিয়া
এইচআইভি/এইডস
জখম নিবারণ
বিপর্যয় এবং জরুরী অবস্থা
সুম্মারী

কেন ডায়রিয়া সম্বন্ধে তথ্য ভাগ করে নেওয়া ও সেই অনুসারে কাজ করা জরুরি৷

প্রতি বছর ডায়রিয়ার কারণে জলশূন্যতা ও অপুষ্টির ফলে দশ লক্ষেরও বেশি শিশুর মৃত্যু হয়৷ ডায়রিয়াতে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মৃত্যুর সম্ভাবনা বেশি কারণ তারা বেশি তাড়াতাড়ি জলশূন্য হয়ে পড়ে৷ ডায়রিয়া আক্রান্ত প্রতি 200 শিশুর মধ্যে প্রায় একজন মারা যাবে৷

জীবাণু পেটে চলে গেলে তার থেকে ডায়রিয়া হয়, বিশেষতঃ মলের জীবাণু৷ এটি বেশি ঘটে যেখানে মল নিরাপদ ভাবে বর্জন করা হয় না, স্বাস্থ্যবিধি খারাপ বা পরিষ্কার পানীয় জলের অভাব থাকে, বা শিশুদের বুকের দুধ খাওয়ানো হয় না৷ শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হয় এমন শিশুদের ডায়রিয়া খুব কমই হয়৷

সরকার ও বেসরকারি সংস্থাগুলির (এনজিও) সাহায্য নিয়ে যদি পরিবার ও সম্প্রদায়গুলি একসঙ্গে কাজ করে, তাহলে ডায়রিয়ার কারণগুলিকে অনেকটাই নিবারণ করা যায়৷

মূল বার্তা :

ডায়রিয়া সম্বন্ধে প্রত্যেক পরিবার ও সম্প্রদায়ের যা জানার অধিকার আছে৷

  1. ডায়রিয়া শিশুর শরীর থেকে তরল বার করে দিয়ে শিশুটিকে জলশূন্য করে মৃত্যু ঘটায়৷ ডায়রিয়া দেখা দিলেই, নিয়মিত খাদ্য ও পানীয়ের সঙ্গে সঙ্গে শিশুকে অতিরিক্ত তরল দেওয়া খুব জরুরি৷
  2. এক ঘণ্টার মধ্যে একাধিক বার পাতলা পায়খানা হলে বা মলে রক্ত এলে শিশুর জীবনের আশঙ্কা থাকে৷ এই অবস্থায় প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর কাছ থেকে অবিলম্বে সাহায্য নেওয়া প্রয়োজন৷
  3. বুকের দুধ খাওয়ালে ডায়রিয়ার তীব্রতা ও বারবার হবার সম্ভাবনা কম হয়৷
  4. ডায়রিয়া আক্রান্ত শিশুর নিয়মিত খাদ্যগ্রহণ চালিয়ে যাওয়া দরকার৷ ডায়রিয়া থেকে সুস্থ হয়ে ওঠার সময়, অন্ততঃ দু সপ্তাহ পর্যন্ত শিশুটির দৈনিক অন্ততঃ একটি বাড়তি ভোজনের দরকার৷
  5. শিশুটি যদি তীব্র বা অবিরাম ডায়রিয়ার কারণে জলশূন্য হয়ে পড়ে, তাহলে কেবলমাত্র প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর সুপারিশ করা ওরাল রিহাইড্রেশন দ্রবণ বা ওষুধ দিতে হবে৷ অন্য ডায়রিয়ার ওষুধ সাধারণতঃ কাজ করে না এবং শিশুর জন্য ক্ষতিকর হতে পারে৷
  6. ডায়রিয়া আটকাতে সব মল পায়খানা বা শৌচাগারে ফেলতে হবে বা পুঁতে ফেলতে হবে৷
  7. ভালো স্বাস্থ্য অভ্যাস ডায়রিয়ার হাত থেকে বাঁচায়৷ মল স্পর্শের পরে এবং খাবার স্পর্শ করার আগে বা শিশুদের খাওয়ানোর আগে হাত ভালোভাবে সাবান ও জল বা ছাই ও জল দিয়ে ধুতে হবে৷

সহায়ক খবর : 1   2   3    4    5    6   7

  << পিছনে   পরেরটা >>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: