Document Actions


সর্দি কাশি ও আরো গুরুতর অসুখ

 
জন্মের ঠিক সময়
নিরাপদ মাতৃত্ব
শিশুর উন্নয়ন
বুকের দুধ খাওয়ানো
পুষ্টি এবং বেড়ে ওঠা
সংক্রনণ মুক্তকরণ
উদরাময়(ঘন ঘন পায়খানা)
শর্দি-কাশি, ঠান্ডালাগা বা অন্য গুরুতর রোগ
স্বাস্থ্য
ম্যালেরিয়া
এইচআইভি/এইডস
জখম নিবারণ
বিপর্যয় এবং জরুরী অবস্থা
সুম্মারী

কেন সর্দি কাশি ও আরো গুরুতর অসুখ সম্বন্ধে তথ্য ভাগ করে নেওয়া ও সেই অনুসারে কাজ করা জরুরি৷

কাশি, সর্দি, গলা ব্যথা ও নাক দিয়ে জল পড়া শিশুদের জীবনের সাধারণ ঘটনা এবং সাধারণতঃ এত চিন্তার কিছু থাকে না৷

কোনো কোনো ক্ষেত্রে অবশ্য কাশি ও সর্দি আরো গুরুতর অসুখের বিপদসঙ্কেত হতে পারে যেমন নিউমোনিয়া বা যক্ষ্মা৷ 2000 সালে শ্বাসসংক্রান্ত সংক্রমণে পাঁচ বছরের কম বয়সের প্রায় 20 লক্ষ শিশুর মৃত্যু ঘটেছে৷

মূল বার্তা :

সর্দি কাশি ও আরো গুরুতর অসুখ সম্বন্ধে প্রত্যেক পরিবার ও সম্প্রদায়ের যা জানার অধিকার আছে৷

  1. কাশি বা সর্দিতে আক্রান্ত শিশুকে গরম রাখতে হবে এবং যতটা সম্ভব খেতে ও পানীয় গ্রহণ করতে উত্সাহিত করতে হবে৷
  2. কখনো কখনো, কাশি ও সর্দি গুরুতর সমস্যার ইঙ্গিত বহন করে৷ শিশুটি দ্রুত বা কষ্ট করে শ্বাস নিতে থাকলে তার নিউমোনিয়া হয়ে থাকতে পারে, যা একটি ফুসফুসের সংক্রমণজনিত রোগ৷ এটি একটি প্রাণঘাতী রোগ এবং শিশুটির অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা প্রয়োজন৷
  3. অন্ততঃ প্রথম ছ মাস শিশুদের কেবলমাত্র মাতৃদুগ্ধ পান ও সব শিশুদের সুপুষ্টি এবং পূর্ণ অনাক্রম্যতা প্রাপ্তি নিশ্চিত করে পরিবারগুলি নিউমোনিয়া রোধে সাহায্য করতে পারে৷
  4. .শিশুর কর্কশ কাশি হলে অবিলম্বে চিকিত্সক দেখানো উচিত ৷ শিশুটির যক্ষ্মা হয়ে থাকতে পারে, যা একটি ফুসফুসের সংক্রমণজনিত রোগ৷
  5. বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের তামাক বা রান্নার ধোঁয়া লাগলে অত্যন্ত ক্ষতির ঝুঁকি থাকে৷

সহায়ক খবর : 1   2    3    4    5

  << পিছনে   পরেরটা >>

Powered by Plone CMS, the Open Source Content Management System

এই সাইটটি নিম্নলিখিত স্ট্যান্ডার্ডগুলি কে কনর্ফাম করে