সর্দি কাশি ও আরো গুরুতর অসুখ মূল বার্তা 3

 
জন্মের ঠিক সময়
নিরাপদ মাতৃত্ব
শিশুর উন্নয়ন
বুকের দুধ খাওয়ানো
পুষ্টি এবং বেড়ে ওঠা
সংক্রনণ মুক্তকরণ
উদরাময়(ঘন ঘন পায়খানা)
শর্দি-কাশি, ঠান্ডালাগা বা অন্য গুরুতর রোগ
স্বাস্থ্য
ম্যালেরিয়া
এইচআইভি/এইডস
জখম নিবারণ
বিপর্যয় এবং জরুরী অবস্থা
সুম্মারী

অন্ততঃ প্রথম ছ মাস শিশুদের কেবলমাত্র মাতৃদুগ্ধ পান ও সব শিশুদের সুপুষ্টি এবং পূর্ণ অনাক্রম্যতা প্রাপ্তি নিশ্চিত করে পরিবারগুলি নিউমোনিয়া রোধে সাহায্য করতে পারে৷

বুকের দুধ খাওয়ালে শিশুদের নিউমোনিয়া ও অন্যান্য অসুখ প্রতিরোধে সাহায্য হয়৷ শিশুকে জীবনের প্রথম ছ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো জরুরি৷

যে কোনো বয়সেই, ভালো ভাবে খাওয়া দাওয়া করানো শিশুর কঠিন অসুখ বা মৃত্যুর সম্ভাবনা কম৷

ভিটামিন এ তীব্র শ্বাসসংক্রান্ত রোগ ও অন্যান্য অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে ও তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে৷. মাতৃদুগ্ধ, মেটে, লাল পাম তেল, মাছ, দুধ ও দুগ্ধজাত বস্তু, ডিম, কিছু কমলা ও হলুদ ফল ও সবজি, এবং সবুজ শাকসবজিতে ভিটামিন এ পাওয়া যায়৷ স্বাস্থ্যকর্মী দ্বারা ভিটামিন এ পরিপূরকও দেওয়া যেতে পারে৷

শিশুটির এক বছর বয়স পূর্ণ হবার আগে সব টিকা দেওয়া শেষ করে ফেলতে হবে৷ তাহলে শিশুটি হাম থেকে সুরক্ষিত থাকবে, যা থেকে নিউমোনিয়া ও অন্যান্য শ্বাস সংক্রান্ত রোগ হতে পারে যেমন হুপিং কাশি ও যক্ষ্মা৷

সহায়ক খবর : 1   2    3    4    5

  << পিছনে   পরেরটা >>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: