সর্দি কাশি ও আরো গুরুতর অসুখ মূল বার্তা 2

 
জন্মের ঠিক সময়
নিরাপদ মাতৃত্ব
শিশুর উন্নয়ন
বুকের দুধ খাওয়ানো
পুষ্টি এবং বেড়ে ওঠা
সংক্রনণ মুক্তকরণ
উদরাময়(ঘন ঘন পায়খানা)
শর্দি-কাশি, ঠান্ডালাগা বা অন্য গুরুতর রোগ
স্বাস্থ্য
ম্যালেরিয়া
এইচআইভি/এইডস
জখম নিবারণ
বিপর্যয় এবং জরুরী অবস্থা
সুম্মারী

কখনো কখনো, কাশি ও সর্দি গুরুতর সমস্যার ইঙ্গিত বহন করে৷ শিশুটি দ্রুত বা কষ্ট করে শ্বাস নিতে থাকলে তার নিউমোনিয়া হয়ে থাকতে পারে, যা একটি ফুসফুসের সংক্রমণজনিত রোগ৷ এটি একটি প্রাণঘাতী রোগ এবং শিশুটির অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা প্রয়োজন৷

অধিকাংশ কাশি, সর্দি, গলা ব্যথা ও নাক দিয়ে জল পড়ার পর্ব বিনা ওষুধপত্রেই সেরে যায়৷ তবে কখনো কখনো এই অসুখগুলি নিউমোনিয়ার চিহ্ন হতে পারে, যাতে সাধারণতঃ অ্যাণ্টিবায়োটিক দেবার দরকার হয়৷

স্বাস্থ্যকর্মী যদি নিউমোনিয়ার চিকিত্সার জন্য অ্যাণ্টিবায়োটিকের ব্যবস্থা দেন, সেক্ষেত্রে নির্দেশগুলি পালন করা প্রয়োজন এবং যতদিন বলা আছে ততদিনই শিশুটিকে ওষুধগুলি দিতে হবে , শিশুটিকে সুস্থ মনে হলেও৷

অনেক শিশু বাড়িতে নিউমোনিয়ায় মারা যায় কারণ তাদের পরিচর্যাকারীরা অসুখের গুরুত্ব এবং তাত্ক্ষণিক চিকিত্সা সহায়তার প্রয়োজন উপলব্ধি করতে পারেন না৷ নিউমোনিয়া থেক লক্ষ লক্ষ শিশুমৃত্যু রোধ করা যায় যদি:

  • বাবা-মা ও পরিচর্যাকারীরা জানেন যে দ্রুত ও কষ্ট করে নেওয়া শ্বাসপ্রশ্বাস বিপদের সঙ্কেত, যার তাত্ক্ষণিক চিকিত্সা সহায়তার প্রয়োজন ৷
  • বাবা-মা ও পরিচর্যাকারীরা জানেন কোথায় চিকিত্সা সহায়তা পাওয়া যায়৷
  • চিকিত্সা সহায়তা এবং কম-দামী অ্যাণ্টিবায়োটিক সহজেই পাওয়া যায়৷
  • নিম্নলিখিত লক্ষণগুলির কোনোটি উপস্থিত থাকলে শিশুটিকে অবিলম্বে কোনো স্বাস্থ্য কেন্দ্র বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যেতে হবে:
  • শিশুটি স্বাভাবিকের থেকে বেশি দ্রতগতিতে শ্বাস নিতে থাকে: 2 থেকে 12 মাস বয়সের শিশুর ক্ষেত্রে—প্রতি মিনিটে 50 বা তার বেশি শ্বাস; শিশুটি 12 মাস থেকে 5 বছর বয়সের শিশুর ক্ষেত্রে —প্রতি মিনিটে 40 বা তার বেশি শ্বাস
  • শিশুটি কষ্ট করে শ্বাস নিতে থাকে বা বাতাসের জন্য খাবি খায়
  • শিশুটি নিঃশ্বাস নিলে বুকের তলার দিকটা ভিতরে ঢুকে যায়, বা পেটটা ওঠানামা করছে মনে হয়
  • শিশুটির দু সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে
  • শিশুটি বুকের দুধ বা তরল খেতে না পারে
  • শিশুটি প্রায়ই বমি করে৷

সহায়ক খবর : 1   2    3    4    5

  << পিছনে   পরেরটা >>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: