Document Actions


দীর্ঘকালীন মূত্রাশয়ের অকার্যকারীতা

সংজ্ঞা

দীর্ঘকালীন মূত্রাশয়ের অকার্যকারীতা, কিডনীর ময়লা বার করার, মূত্রকে ঘন করার এবং ইলেক্ট্রোলাইট ধারণ করে রাখার ক্ষমতার একটি ক্রমবর্দ্ধমান ক্ষতি।



অন্য নাম

কিডনী ফেইলিউর - ক্রনিক; মূত্রাশয় ফেইলিউর-ক্রনিক;ক্রনিক রেনাল ইন্সাফিসিয়েন্সি; সিআরএফ; ক্রনিক কিডনী ফেইলিউর



কারণ

এ্যাকিউট রেনাল ফেইলিউরের হঠাত্‌ কিডনীর কাজ  ঠিকঠাক চলার মত না হয়ে ক্রনিক্রেনাল ফেইলিউর ক্রমশঃ খারাপের দিকে যায়।এটা প্রায় সবসময়েই এমন রোগ থেকে হয়, যাতে কিডনীর কাজের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। সেটা অল্পসল্প কার্যকারীতার অভাব থেকে বেশীরকম কিডনীর অক্ষ্মতাও হতে পারে। বাড়তে বাড়তে মূত্রাশয়ের রোগের শেষ অবস্থায় পৌছোতে পারে(ইএসআরডি)। ক্রনিক রেনাল ফেইলিউরে তরল ও বর্জ্যপদার্থ শরীরে জমে যায়, যার জন্যে এ্যাজোটেমিয়া এবং ইউরেমিয়া হয়। এ্যাজোটেমিয়াতে পরিত্যজ্য নাইট্রোজেন পদার্থ রক্তে জমে। এর কোন উপসর্গ নাও থাকতে পারে। ইউরেমিয়া রেনাল ফেইলিউর থেকে উদ্ভুত একটা শারীরিক অসুস্থতা। বেশীরভাগ রকম শারীরিক অবস্থাই ক্রনিক রেনাল ফেইলিউরে ভুগতে পারে। তরল জমে যাওয়া এবং ইউরেমিয়া অনেক রকম জটিলতা সৃষ্টি করতে পারে।



উপসর্গ

প্রাথমিক উপসর্গের মধ্যে নিম্নলিখিতগুলি হতে পারে

  • অনিচ্ছাকৃতভাবে ওজন কমে যাওয়া
  • অরুচি, বমি
  • সাধারনভাবে দুর্বল বোধ করা
  • অবসাদ
  • মাথাধরা
  • বেশীরকম হেঁচকি ওঠা
  • সাধারনভাবে চুলকানি

 পরবর্তীকালে নিম্নলিখিত উপসর্গগুলি দেখা দিতে পারে:

  • প্রস্রাব বেড়ে যেতে বা কমে যেতে পারে
  • রাত্রে মূত্রত্যাগ জরুরী হতে পারে
  • সহজেই থেঁতলে যেতে বা রক্ত বেড়োতে পারে
  • পায়খানা বা বমিতে রক্ত থাকতে পারে
  • কম সতর্কতা

 o ঝিমোনো, তন্দ্রাচ্ছন্নতা, নিশ্চেষ্টতা
              o গুলিয়ে ফেলা  প্রলাপ
              o গভীর নিদ্রার মতো অজ্ঞান অবস্থা

  • পেশীতে হেঁচকা টান বা খেঁচুনি
  • সেইজারস
  • ইউরেমিক ফ্রস্ট-  চামড়ার ভিতরে এবং উপরে সাদা ক্রিস্টাল জমা হওয়া
  • হাতে, পায়ে এবং অন্যান্য জায়গায় অনুভুতি কমে যাওয়া

এইরোগের সাথে সম্বন্ধিত হতে পারে সেরকম বাড়তি উপসর্গ :

  • রাত্রের দিকে খুব বেশী প্রস্রাব হওয়া
  • খুব বেশী তেষ্টা পাওয়া
  • অস্বাভাবিকভাবে গাঢ় বা হালকা চামড়া
  • বিবর্ণতা
  • নখে অস্বাভাবিকত্ব
  • নিশ্বাসে গন্ধ
  • উচ্চ রক্তচাপ
  • রুচিহীণতা
  • উদ্বেগ


অনুসন্ধান এবং পরীক্ষা

খুব বেশী উচ্চ রক্তচাপ থাকতে পারে। নিউরোলজিক পরীক্ষায় পলিইউরোপ্যাথি দেখাতে পারে। স্টেথোস্কোপে হৃদযন্ত্র বা ফুস্ফুসের অস্বাভাবিক আওয়াজ শোনা যেতে পারে।
মূত্র বিশ্লেষণে প্রোটিন বা অন্য অস্বাভাবিকত্ব দেখা যেতেপারে। উপসর্গ দেখা দেওয়ার ৬ মাস থেকে ১০বছর বা তারও আগেই মূত্র বিশ্লেষণ অস্বাভাবিক হতে পারে।

  •   ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে
  •   বিইউএন ক্রমাগত বাড়তে থাকে
  •   ক্রিয়েটিনিন পরিস্কার হয়ে যাওয়া ক্রমাগত কমতে থাকে
  •   পটাসিয়ামের জন্য পরীক্ষা করলে মাত্রা বেশী দেখাতে পারে
  •    আরটারিয়াল ব্লাড গ্যাস এবং ব্লাড কেমিস্ট্রি বিশ্লেষণ মেটাবোলিক এ্যাসিডোসিস দেখাতে পারে।

দুটো কিডনীই স্বাভাবিকের থেকে ছোট হয়ে যাওয়া সহ অন্য পরিবর্তন যা রেনাল ফেইলিউর বোঝায়, দেখা যেতে পারে:

  • রেনাল বা এ্যাবডোমিনাল এক্স-রে
  •     এ্যাবডোমিনাল সিটি স্ক্যান
  •     এ্যাবডোমিনাল এমআরআই
  •     এ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড

এই রোগ নিম্নলিখিত পরীক্ষাগুলির ফলও পালটে দিতে পারে :

  • ইউরিনারি কাস্ট
  • রেনাল স্ক্যান
  • পিটিএইচ
  • সেরাম ম্যাগনেসিয়াম - পরীক্ষা
  • এরিথ্রোপোইয়েটিন
  • এ্যান্ট স্কিন সংক্রমণ


পেশাদার চিকিত্‌সক কখন ডাকবেন

অরুচি এবং বমিভাব যদি ২ সপ্তাহের বেশী চলতে থাকে আপনার চিকিত্‌সককে ডাকুন। মূত্রের পরিমান কমে গিয়ে থাকলে অথবা ক্রনিক রেনাল ফেইলিউর এর উপসর্গ দেখা দিলে আপনার চিকিত্‌সককে ডাকুন।



নিরোধ

নিম্নস্থ রোগের চিকি্ত্‌সা ক্রনিক রেনাল ফেইলিউর নিরোধ করতে বা দেরী করাতে পারে। বহুমূত্র রোগীদের রক্তের শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রন করা উচিত্‌ এবং ধূমপান পরিহার করা উচিত্‌।






Powered by Plone CMS, the Open Source Content Management System

এই সাইটটি নিম্নলিখিত স্ট্যান্ডার্ডগুলি কে কনর্ফাম করে