ওয়ারেণ্টি ও ডিসক্লেমার
ভারত বিকাশ প্রবেশপথ ওয়েব পোর্টালের লক্ষ্য যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য
ও ডেটা জোগানো, যার বেশির ভাগই মুক্ত উত্স থেকে সংগৃহীত৷ তবে C-DAC
এবং InDG বিভিন্ন সূত্র যেমন ওয়েব সাইট ও বিষয় সঙ্ঘ ইত্যাদি
থেকে সংগৃহীত এই সব ডেটার কোনোটিরই উদ্ভাবনের দায়ভার দাবি করে না৷ যেখানে
বিষয়টি তথ্য নির্ভর-সেখানে যতখানি সম্ভব নির্ভুল হওয়ার চেষ্টা করা হয়েছে৷
ওয়েব সাইট ও বিষয় অংশীদারদের কাছ থেকে সংগৃহীত নিবন্ধ বা রচনায় প্রকাশিত
প্রকল্প, নীতি ইত্যদি সংক্রান্ত মতামত ও দৃষ্টিভঙ্গি C-DAC বা InDGর
আধিকারিক দৃষ্টিভঙ্গি বা মতামত নয়৷
1) C-DAC এবং InDG InDG ওয়েব সাইট সংক্রান্ত বা উল্লেখিত যাবতীয়
বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে যাবতীয় প্রত্যক্ষ বা পরোক্ষ ওয়ারেণ্টি এবং/অথবা
শর্তের দায় বর্জন করে, যার অন্তর্গত কিন্তু যাতে সীমাবদ্ধ নয়,
ব্যবসাযোগ্যতা বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সন্তোষজনক গুণমান এবং
উপযোগিতা এবং উল্লঙ্ঘনের পরোক্ষ ওয়ারেণ্টি এবং/অথবা শর্ত৷
2) সরঞ্জাম ব্যবহার বা ব্যবহারের অক্ষমতার ফলে উদ্ভূত কোনো রকম ক্ষতির
জন্য কোনো ভাবেই C-DAC, InDG দায়ী থাকবে না (কোনো রকম সীমাবদ্ধতা
ছাড়াই যার মধ্যে আছে, মুনাফার ক্ষতি, ব্যবসায়ে বিঘ্ন, তথ্যের লোকসান,)
যদি C-DAC কে আগে থেকেই ঐ রকম ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়ে থাকে
তবুও৷
3) C-DAC এবং InDG এই প্রতিশ্রুতিও দেয় না যে সরঞ্জামের অন্তর্গত
ফাংশনগুলি অবাধ বা ত্রুটিমুক্ত হবে, ত্রুটিগুলি সংশোধিত হবে, বা এই সাইটটি
বা যে সার্ভারের মাধ্যমে এটি পাওয়া যায় তা ভাইরাস বা অন্যান্য ক্ষতিকারক
উপাদানহীন হবে৷
4) যে আপনি জ্ঞাত এবং সম্মত আছেন যে আপনার নিজের বিচারবুদ্ধি ও
ঝুঁকিবলে কোনো সরঞ্জাম এই সাইটের মাধ্যমে ডাউনলোড করা বা অন্য কোনো ভাবে
প্রাপ্ত করা হবে এবং সরঞ্জাম ডাউনলোড করার ফলে আপনার কম্পিউটার সিস্টেমের
কোনো রকম ক্ষতি বা ডেটার লোকসানের জন্য একমাত্র আপনি দায়ী
থাকবেন৷
5) C-DAC এবং InDG এই সাইটের মাধ্যমে কোনো মাল বা পরিষেবার ক্রয় বা
প্রাপ্তি অথবা এই সাইটের মাধ্যমে কোনো লেনদেনের জন্য কোনো ওয়ারেণ্টি
দেয় না৷
6) কোনো অবস্থাতেই C-DAC,এবং InDG কোনো প্রত্যক্ষ, পরোক্ষ.
আনুষঙ্গিক, শাস্তিমূলক, বিশেষ বা অনুবর্তী ক্ষতির জন্য দায়ী থাকবে না, যা
উদ্ভূত হবে:
(a) সাইট ব্যবহার বা ব্যবহারের অক্ষমতা থেকে;
(b) এই সাইটের মাধ্যমে কোনো মাল বা পরিষেবার ক্রয় বা প্রাপ্তি অথবা বার্তা
প্রাপ্তি কিংবা কোনো লেনদেনের ফলে বিকল্প মাল বা পরিষেবা জোগাড়ের
খরচের জন্য;
(c) সাইটের সরঞ্জাম থেকে;
(d) সাইট সংক্রান্ত অন্য যে কোনো বিষয়ে, যদি C-DAC কে আগে থেকেই ঐ রকম
ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়ে থাকে তবুও৷
কিছু কিছু আইনি অধিকারক্ষেত্রে অনুবর্তী বা প্রাসঙ্গিক
ক্ষতির দায়বদ্ধতার বর্জন বা সীমিতকরণ নিষিদ্ধ হওয়ায় উপরোক্ত সীমাবদ্ধতা
আপনার ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে৷
C-DAC হয়তো তার আন্তর্জাতিক ডেটা দেখার সুযোগ করে দিতে পারে, এবং
সেইসূত্রে হয়তো এমন C-DAC প্রডাক্ট, প্রকল্প বা পরিষেবার উল্লেখ বা
সম্পর্কিত উল্লেখ করতে পারে যে আপনার দেশে ঘোষিত নয়৷ এই উল্লেখের অর্থ এই
নয় যে C-DAC আপনার দেশে ঐ ডাক্ট, কল্প বা পরিষেবার ঘোষণা করতে ইচ্ছুক৷








