আমাদের কথা

InDG (ভারত বিকাশ প্রবেশপথ) একটি দেশব্যাপী উদ্যোগ যা গ্রামীণ ও সামাজিক বিকাশের ক্ষেত্রে দেশের নির্দিষ্ট প্রয়োজনগুলিকে তার লক্ষ্যবস্তু করবে৷ এই প্রবেশপথটি তথ্য ও পরিষেবা পাওয়ার জন্য একটি সিঙ্গল উইণ্ডো অ্যাকসেস হিসাবে নির্মিত ভারতের জাতীয় পোর্টাল, যার বিশেয উদ্দেশ্যটি হল ভারতের না-পৌঁছনো গ্রামীণ জনগণের কাছে পৌঁছনো, বিশেষ করে নারী ও দরিদ্রদের কাছে৷ এটি জ্ঞান ভাগ করে নেবার জন্য ICT সাধনের ব্যবহার অনুঘটিত করে, যার দ্রারা বিকাশ সঙ্ঘটিত হয়৷
InDG সরকার, সুশীল সমাজ গোষ্ঠীসমূহ/এনজিও এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযোগসূত্র সরবরাহ করে গ্রামীণ জনগণ ও বিকাশের মধ্যেকার দূরত্ব কম করার আশা করে৷ চূড়ান্ত উদ্দেশ্যটি হল দেশব্যাপী সহযোগিতার মাধ্যমে গ্রামীণ জনগণের সেবার জন্য বিকাশের লক্ষ্যে একটি পরিষেবামুখী, জনদরদী ও ধোঁয়াশামুক্ত তথ্য প্রযুক্তির সৃষ্টি৷ ভারত বিকাশ প্রবেশপথ বর্তমানে ভারত সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ দ্বারা সমর্থিত এবং সেণ্টার ফর ডেভেলপমেণ্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং,(C-DAC ) হায়দ্রাবাদ দ্বারা রূপায়িত৷
সেণ্টার ফর ডেভেলপমেণট অফ অ্যাডভান্সড কম্পিউটিং,(C-DAC ) ) 1988 সালের মার্চ মাসে,  ভারত সরকারের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের (পূর্বে বিদ্যুতিন বিভাগ নামে পরিচিত) একটি বৈজ্ঞানিক সমিতি হিসাবে প্রতিষ্ঠিত হয় সি-ডিএসি, প্রাথমিকভাবে একটি বিদ্যুতিন ও উন্নত তথ্য প্রযুক্তি প্রডাক্ট ও সমাধানের পরিকল্পনা, বিকাশ ও প্রয়োগে নিয়ুক্ত গবেষণা ও বিকাশ প্রতিষ্ঠান  যার মধ্যে বহুবন্দিত পরম কম্পিউটার সিরিজ়টিও রয়েছে৷
C-DAC , হায়দ্রাবাদ বর্তমানে ই-নিরাপত্তা, ই-শিক্ষা, সরবরাহ-ব্যবস্থা পরিচালন, মুক্ত উত্স সফটওয়্যার, ভিএলএসআই এবং এমবেডেড সিস্টেমস ডিজ়াইনের ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত আছে৷
আরো জানতে দেখুন www.cdac.in


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: